ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মন্দিরে জামায়াত প্রার্থীর পাশে বসে একাত্তরের জবাব চাইলেন বঙ্গবীর
নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি ক্ষমা প্রার্থনা না করে, বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনো দিন যেতে পারবে না।’
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান। তিনি মন্দিরে এসে পাশে বসে কাদের সিদ্দিকীর বক্তব্য শোনেন।কাদের সিদ্দিকী বলেন, ‘জামায়াতের লোকেরা আমার পাশে বসে আছে—এটা আমার কাছে কোনো ব্যাপার না। তাদের সঙ্গে আমার বিরোধ একাত্তরের মুক্তিযুদ্ধের কারণে। তখন তারা অন্যায় করেছে। তবে আজকের প্রজন্ম সেই অন্যায়ের সঙ্গে জড়িত নয়। বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেকেই আমার কাছে সমান, সে জামায়াতের সন্তান হোক বা আওয়ামী লীগের।’
তিনি আরও বলেন, ‘কিন্তু একাত্তরে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা না করে—যেমন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়—তাহলে যত শক্তিই তারা হোক না কেন, কোনো দিন দেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না।’
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি লড়াই করেছি পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। তারা যদি আমার দেশের বাড়িঘর না পোড়াত, মা-বোনদের ইজ্জত নষ্ট না করত, তবে মুক্তিযুদ্ধে জয় পাওয়া কঠিন হতো। কারণ পাকিস্তানিদের হাতে ছিল হাজার গুণ শক্তিশালী অস্ত্র। কিন্তু অস্ত্রই শেষ কথা নয়, আল্লাহর ইচ্ছাই সব।’
মানুষের সেবাই জীবনের মূল লক্ষ্য উল্লেখ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আমি সেবক হিসেবে জন্মেছি। মানুষের সেবাই আমার কাজ, সেখানে ধর্ম-বর্ণ-দলমতের কোনো বিভাজন নেই। আল্লাহ ও তার রাসুলকে বিশ্বাস করেই আমি এ পথ চলছি, সামনেও চলব।’
এর আগে জামায়াত নেতা অধ্যাপক শফিকুল ইসলাম খান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর কাদের সিদ্দিকী মন্দিরে এসে তার সঙ্গে কুশল বিনিময় করেন। বক্তব্য শেষে বঙ্গবীর নেতাকর্মীদের নিয়ে মন্দির ত্যাগ করেন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর