ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘিরে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে গ্রামীণ পথে মানুষের স্রোত নেমেছে। ফলে দেশের দুটি প্রধান সড়ক—ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
কাঁচপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, বৈরী আবহাওয়া ও ছুটির কারণে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ি নামায় সড়কে চাপ বেড়েছে। এতে যানবাহনের গতি কমে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
যাত্রীরা জানান, সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে আধাঘণ্টার বেশি সময় লাগে না। কিন্তু আজ সেখানে তিন থেকে চার ঘণ্টা সময় লেগে যাচ্ছে।
যাত্রী আরিফ হোসেন বলেন, “প্রতি বছর পূজার ছুটিতে গ্রামে যাই, কিন্তু এবার যানজট এতটাই ভয়াবহ যে কবে পৌঁছাবো তা নিয়েই দুশ্চিন্তায় আছি।”
অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়কেও একই পরিস্থিতি। যাত্রী সিয়াম জানান, “সাধারণত ছয়-সাত ঘণ্টায় সিলেট পৌঁছাই। কিন্তু আজ সকাল থেকে রওনা হয়েও এখনো নরসিংদী পার হতে পারিনি।”
ট্রাকচালক আবুল কালাম বলেন, “ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে, মালিকদের চাপ সামলানোও কঠিন হয়ে পড়ছে।”
পুলিশ জানিয়েছে, বাড়তি যানবাহনের চাপের সঙ্গে বৈরী আবহাওয়া যোগ হওয়ায় সড়কে স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের শীর্ষে ঢাবি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- বুয়েটে পাঁচটি স্থায়ী পদে নিয়োগ, আবেদন শেষ ২৫ নভেম্বর
- এইচএসসিতে পাস করতে পারেননি প্রায় অর্ধেক পরীক্ষার্থী