ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
প্রবাসী ভোটের নতুন অধ্যায়, চালু হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, এবারই প্রথম প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা আধুনিক প্রযুক্তির সহায়তায় ভোট দেওয়ার সুযোগ পাবেন। তার ভাষায়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় সিইসি এই তথ্য জানান।
তিনি বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটদান প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে শিগগিরই ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। প্রবাসীরা এই অ্যাপ ডাউনলোড করে ধাপে ধাপে নির্দেশনা অনুসরণ করতে পারবেন। নিবন্ধনের জন্য প্রয়োজন হবে এনআইডি কার্ড, পাসপোর্টের তথ্য এবং প্রবাসের ঠিকানা। এছাড়া ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে।
নাসির উদ্দিন জানান, নিবন্ধন সম্পন্ন হলে প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে। ভোট দেওয়ার পর খামটি কেবল স্থানীয় পোস্ট অফিসে জমা দিতে হবে, যা পরবর্তীতে নির্ধারিত ঠিকানায় পৌঁছে যাবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
সিইসি আরও বলেন, ভোট সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ, দূতাবাস, নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও সরকারি গণমাধ্যমে।
তার ভাষায়, একটি শিশুর প্রথম পদক্ষেপ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রবাসীদের জন্য ভোট প্রদানের এই উদ্যোগও বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রথম পদক্ষেপ।
তিনি বলেন, এই ঐতিহাসিক অভিযাত্রায় আমরা প্রবাসী ভাইদের সঙ্গে পেতে চাই এবং আমরা চাইবো আপনাদের সক্রিয় অংশগ্রহণে এটা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারবো।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা