ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
৭২ ঘণ্টা ভারী বর্ষণের সতর্কতা, ভূমিধসের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের আটটি বিভাগেই আগামী তিন দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ সময় পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকালে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও এ হার ৮৮ মিলিমিটারেরও বেশি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ভারী বর্ষণ অব্যাহত থাকায় বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাতে পারে অস্থায়ী জলাবদ্ধতা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা