ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনী দৌড়ে সবার চেয়ে জামায়াত এগিয়ে: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনে প্রস্তুতির ক্ষেত্রে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ৫ পার্সেন্ট এগিয়ে আছে। কারণ বিএনপি বড় রাজনৈতিক দল হওয়া সত্বেও আনুষ্ঠানিকভাবে কোন মনোনয়ন ঘোষনা করেনি। জামায়াত ইতিমধ্যে তাদের প্রার্থীতা চুড়ান্ত করেছে। তারা লিফলেট-পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে।
তিনি আজ মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গার কয়েকটি পুজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচনে জামায়াতের প্রতিবন্ধকতা প্রসঙ্গে দুদু বলেন, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা করছে না, বরং আরো দ্রুত এবং কার্যকরভাবে নির্বাচন প্রতাশা করছে। পার্বত্য এলাকায় সাম্প্রতিক অস্তিরতা প্রসঙ্গে তিনি বলেন, এতে কোন না কোন দলের ইন্ধন রয়েছে। এতে কেউ হয়তো পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে। তিনি বলেন, বিগত ১৬ বছরে বিএনপি ভালো নির্বাচনের জন্য রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে।
বিএনপির সাবেক এই সংসদ সদস্য আলমডাঙ্গা উপজেলার ৫টি মন্দির পরিদর্শন করেন এবং অনুদান প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সদস্য আবু জাফর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা