ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
রাঙামাটিতে ভিড়ের চাপ, সাজেক পর্যটন সংকট
নিজস্ব প্রতিবেদক :রাঙামাটিতে শুরু হয়েছে পর্যটকের ঢল। টানা চারদিনের দুর্গাপূজা ছুটিকে কাজে লাগাতে দূর-দূরান্ত থেকে দেশি-বিদেশি পর্যটকরা পাহাড়মুখী হয়েছেন। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় সাজেক পর্যটন কেন্দ্রকে প্রশাসন আগমনে নিরুৎসাহিত করায় রাঙামাটির শহর ও পর্যটন কেন্দ্রগুলোতে চাপ বেড়েছে। ফলে শহর ও পর্যটন স্পটগুলো মানুষের পদচারণায় মুখরিত, কোথাও তিল পরিমাণও খালি জায়গা নেই।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানিয়েছেন, এক মাস আগে থেকেই দুর্গাপূজার চারদিনের ছুটির জন্য সব কটেজ, মোটেল ও আবাসিক হোটেলের বুকিং সম্পূর্ণ হয়েছে। পর্যটকদের থাকার ব্যবস্থা ও ভ্রমণ সুবিধা নিশ্চিত করা হয়েছে।
শহর ও পর্যটন কেন্দ্রগুলোতে দেখা যায়, বন্ধু-বান্ধব ও পরিবারসহ আগত হাজার হাজার পর্যটক ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক ও কাপ্তাই-আসামবস্তি সড়কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণে মেতে উঠছে অনেকে, আবার কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগে ব্যস্ত।
অন্যদিকে সাজেক ভ্যালিতে এ বছর দুর্গাপূজার ছুটিতে পর্যটক আগমনে বাধা থাকায় অনেক আগে থেকে বুকিং দেওয়া পর্যটক হতাশ হয়েছেন। রাঙামাটি সুফিয়া হোটেলের ব্যবস্থাপক ও রূপসী বাংলা ট্যুরিজমের সভাপতি মো. সাইফুল ইসলাম জানান, শহরে পর্যটক আনাগোনা বেড়েছে, চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে খাগড়াছড়িতে ঘটনার কারণে অনেক পর্যটক নিজেই বুকিং বাতিল করেছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা