ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নরসিংদীতে চিরনিদ্রায় সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে তার গ্রামের মাটিতে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় জনসাধারণ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা জানাজায় অংশ নিয়ে এই রাজনৈতিক নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। গ্রেফতারের পর থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে ছিলেন সাবেক এই মন্ত্রী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে সংঘটিত হত্যা, আক্রমণ ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।
সম্প্রতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে রোববার (২৯ সেপ্টেম্বর) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৯৫০ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তার পৈতৃক নিবাস নরসিংদীর মনোহরদীর গোতাশিয়ার বাগানবাড়ী এলাকায়।
রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় ছিলেন তিনি। ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে টানা চারবার এমপি নির্বাচিত হন। ২০১৯ সালে প্রথমবার ও ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা