ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: নওগাঁয় মাদরাসা ছাত্রীদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির অভিযোগে সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দেওয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলা জামায়াতের জরুরি সভায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী নৈতিক স্ফলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এনায়েতপুর দাখিল মাদরাসার শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মোনায়েম হোসাইনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ ওঠে। তদন্তে তাঁর নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।
জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব জানান, অভিযোগ ওঠার পর কমিটি দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেয়। কমিটির রিপোর্টে মোনায়েম হোসাইনের নৈতিক স্খলনের বিষয়টি নিশ্চিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মাদরাসার শিক্ষকদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলও উঠে আসে, যার সমাধান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব। এখন থেকে মোনায়েম হোসাইনের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক থাকবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট