ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতীয় নির্বাচন: বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে দেড় লাখ পুলিশ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ দেশের সব জায়গায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, মোট ২ লাখ ৩ হাজার সদস্যের মধ্যে দেড় লাখ সদস্যকে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম এ কথা জানান।
তিনি বলেন, ইতোমধ্যে দুই হাজারের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় ১৩০টি প্রশিক্ষণ কেন্দ্রে অন্যান্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের কৌশল শেখানো হচ্ছে।
আইজিপি আরও বলেন, নির্বাচনকালীন সময় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি থাকবে। দেশের সব এলাকায় ভোটকেন্দ্র ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করবে।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত