ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
যে শর্তে ট্রফি পেতে পারে ভারত
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের শিরোপা জয়ের পরও হাতে ট্রফি তুলতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি প্রদান অনুষ্ঠান ঘিরে অপ্রত্যাশিত এক নাটকীয়তার সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত পুরো পুরস্কার বিতরণ বাতিল করে দিতে বাধ্য হয় আয়োজক কমিটি। ফলে বিজয়ীর মঞ্চে না দাঁড়িয়েই মাঠ ছাড়তে হয়েছে শুভমান গিলদের।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ট্রফিটি বর্তমানে রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দুবাই সদর দপ্তরে। যদিও শিরোপা আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে তুলে দিতে এসিসি রাজি হয়েছে, তবে পিসিবি চেয়ারম্যান ও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি একটি শর্ত বেঁধে দিয়েছেন।
নাকভি চান, ট্রফি ও পদক তিনি নিজ হাতে ভারতীয় দলের হাতে তুলে দেবেন। এজন্য আলাদা একটি অনুষ্ঠানের আয়োজন করার প্রস্তাব দিয়েছেন তিনি। অর্থাৎ, তার উপস্থিতিতেই ট্রফি প্রদান না হলে ভারত ট্রফি পাবে না।
তবে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারত সরকারের পক্ষ থেকে এমন অনুষ্ঠানে অনুমতি পাওয়া নিয়ে সংশয় রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও এখনো এই প্রস্তাবে সায় দেবে কি না, তা স্পষ্ট নয়।
ফলে, কবে এবং কোথায় ট্রফি ভারতের হাতে পৌঁছাবে, তা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। মাঠে পাকিস্তানকে হারিয়ে তৃতীয়বারের মতো এশিয়া কাপ জিতলেও, মঞ্চের বাইরে এই বিতর্কে ভারতের গৌরবময় জয় যেন আড়ালেই রয়ে গেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ