ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় নতুন পোর্টাল চালু
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ডিজিটাল পরিসরে সাংবাদিকদের ওপর সহিংসতা, দমন-পীড়ন এবং লিঙ্গভিত্তিক অপতথ্য ছড়ানোর মতো ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে নতুন ওয়েব পোর্টাল 'সিভিক ডিফেন্ডারস অব বাংলাদেশ'।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মোহাম্মদপুরের ওয়াই ডাবলিউ সিএ মিলনায়তনে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটি গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, উন্নয়ন সহযোগী ও সাধারণ মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরে বেসরকারি অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘ভয়েস’।
আলোচনা সভায় বক্তারা গুরুত্বারোপ করেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া লিঙ্গভিত্তিক অপতথ্য নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার এবং অংশগ্রহণমূলক সমাজ গঠনের পথে প্রধান অন্তরায়।
নীতি পর্যালোচক ড. অনন্য রায়হান বলেন, বাংলাদেশে ডিজিটাল ও নাগরিক পরিসরে অধিকার লঙ্ঘনের শিকার ভুক্তভোগীদের সুরক্ষা জোরদার করার জন্য কিছু আইনগত সংস্কার প্রয়োজন। সেক্ষেত্রে এই ধরনের ওয়েব পোর্টাল আইনব্যবস্থার সাহায্যকারী পরিপূরক হিসেবে কাজ করতে পারে।
নারীবাদী অধিকার কর্মী সামিনা ইয়াসমিন মত দেন যে, নারী সাংবাদিকসহ নারীবাদী আন্দোলন এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে লিঙ্গভিত্তিক অপতথ্যমূলক ক্যাম্পেইনের ক্ষতিকর দিক মোকাবিলা করতে পারে এবং নিরাপদ ডিজিটাল পরিসরের পক্ষে সোচ্চার হতে পারে। তিনি মনে করেন, সংবাদ মাধ্যমে নারী-পুরুষের সংবাদের যে বৈষম্য রয়েছে, সেই অপতথ্যগুলোও এই পোর্টালে উঠে আসা উচিত।
উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ টনি মাইকেল গোমেজ এই ওয়েব পোর্টালকে একটি অ্যাডভোকেসি ও ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এটি যুবসমাজ, তৃণমূল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে কার্যকরভাবে অবদান রাখতে সাহায্য করবে।
আদিবাসী অধিকার কর্মী ডালিয়া চাকমা পোর্টালটির অন্যতম শক্তিশালী দিক হিসেবে জনপরিসরের অধিকার লঙ্ঘনের ঘটনাগুলো যাচাই করে নথিবদ্ধ করার প্রক্রিয়াকে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বাস্তব জীবনের কেস স্টাডিগুলো নীতিনির্ধারকদের অর্থবহ পরিবর্তনের জন্য উদ্বুদ্ধ করবে।
ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, এই ওয়েব পোর্টালটি একটি প্রযুক্তিভিত্তিক নথির ভান্ডার হিসেবে কাজ করবে, যা ভবিষ্যতে গবেষক এবং অধিকারকর্মীদের জন্য অত্যন্ত কার্যকর তথ্য সরবরাহ করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট