ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
প্রবাসী ভোটার সংগ্রহে মাঠে নামার নির্দেশ দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক :প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে দলের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (স্থানীয় সময় দুপুরে) নিউইয়র্কে অবস্থানরত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি এই নির্দেশনা দেন।
মোবাইল ফোনের লাইভ অডিওতে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, প্রার্থীরা যেমন ভোট চাইতে বাড়ি বাড়ি যান, তেমনি প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদেরও ভোটার করতে হবে এবং তাদেরকে ধানের শীষে ভোট দিতে মনপ্রাণ দিয়ে রাজি করাতে হবে। তিনি বলেন, “আপনাদের মনে রাখতে হবে, অন্যরাও কিন্তু বসে থাকবে না।”
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান আরও বলেন, শুধু নির্দেশ দিলেই হবে না। কার কী দায়িত্ব, কে কোন এলাকায় কতজনকে এনালিস্ট করলো, কে কতজনকে ভোটার করলো—সবকিছুর হিসাব রাখতে হবে।
এসময় লাইভে যুক্ত নেতাকর্মীরা আশ্বাস দিয়ে বলেন, তারেক রহমানের নির্দেশ মতো কানাডাসহ উত্তর আমেরিকার প্রতিটি ইউনিটে সংগঠনের নেতাকর্মীদের যুক্ত করে প্রবাসী ভোটার সংগ্রহ এবং তালিকা তৈরির কাজ শুরু করা হবে।
ফোনালাপে তারেক রহমান আরও বলেন, “বিশ্বজুড়ে প্রায় ৫০ লাখ প্রবাসী বাংলাদেশি আছেন। তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারলে মোট ভোটারের সংখ্যা দাঁড়াবে ১৩ কোটিতে, যা একটি বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করবে।” এজন্য নির্বাচন কমিশনের নিয়ম বুঝে, কনস্যুলেট ও দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পরিকল্পিতভাবে কাজ করতে হবে বলে তিনি নির্দেশ দেন।
তারেক রহমানের এই বার্তা শোনার সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন—বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, মহিলা দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মমতাজ আলো, নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা রিয়াজ মাহমুদ, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, সবুর খান, জসীম উদ্দিন ভূঁইয়া, অলিউল্লাহ আতিকুর রহমান, আহবাব চৌধুরী খোকন, আবু সাঈদ আহমেদ, সাইদুর রহমান সাইদ, বদিউল আলম, ফয়েজ চৌধুরী প্রমুখ।
এছাড়া, এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র সফর শেষে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার সময় বিএনপি নেতাকর্মীরা তাকে বিদায় জানান। ঠিক তখনই বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মোবাইলে ফোন করে তারেক রহমান সবাইকে উদ্দেশ্য করে বক্তব্য দেন, যা স্পিকারে শুনে উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানান।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)