ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক: পাবনার ভাঙ্গুড়ায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। ভোররাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ভোগান্তি ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় থেকে রওনা দেয়। ভোর ৪টার দিকে ট্রেনটি ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার সময় ট্রেনে পূজার ছুটিতে বাড়ি ফেরা অসংখ্য যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, বগি লাইনচ্যুত হওয়ার পর আতঙ্কে সহস্রাধিক যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নামেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে।
পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী–২ নাজিম কায়সার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। উদ্ধার কার্যক্রম শেষে সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য