ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
স্থগিত করা হলো অমর একুশে বইমেলা ২০২৬
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের কারণে স্থগিত করা হলো অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি রোববার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, নির্ধারিত সময়ের পরিবর্তে নির্বাচন-পরবর্তী সময়ে এ আয়োজন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী, “অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন শেষে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।” এ প্রেক্ষিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে ২০২৬ সালের বইমেলার প্রস্তাবিত তারিখ স্থগিত করা হয়েছে।
বাংলা একাডেমি জানিয়েছে, প্রকাশক ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার পর নতুন তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এর আগে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কারণে এ বছরের ডিসেম্বরের ১৭ তারিখ থেকে অমর একুশে বইমেলা শুরু করার প্রস্তাব করা হয়েছিল।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু