ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৪৭তম বিসিএসের ফলাফল নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রায় পৌনে ৪ লাখ চাকরিপ্রার্থী। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছিল, রোববার (২৮ সেপ্টেম্বর) ফল প্রকাশ করা হবে। কিন্তু রাত পৌনে ৮টা পর্যন্তও ফলাফল প্রকাশ করা হয়নি। এতে প্রার্থীদের মধ্যে উৎকণ্ঠা আরও বেড়েছে।
কবে ফল প্রকাশ করা হবে, তা জানতে আগ্রহী অনেকেই যোগাযোগ করেছেন পিএসসির সঙ্গে। এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, “আমি যতটুকু জানি, আজই ফল প্রকাশ হবে। তবে কিছুটা দেরি হতে পারে।” তিনি আরও বলেন, “ঠিক রাত কয়টায় প্রকাশ করা হবে, তা নিশ্চিত নই। কমিশনের পক্ষ থেকে আমাকে অফিসে থাকতে বলা হয়েছে। তাই ধারণা করছি আজ রাতেই ফলাফল প্রকাশিত হবে।”
গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরের মোট ২৫৬ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী। তবে কতজন পরীক্ষায় অংশ নিয়েছেন, সে তথ্য এখনও প্রকাশ করেনি পিএসসি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ নভেম্বর পিএসসি ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিসিএসে মোট শূন্য ক্যাডার পদ রয়েছে ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি। সর্বমোট ৩ হাজার ৬৮৮ জনকে এ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান