ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সবদিক থেকে নির্বাচনের জন্য প্রস্তুত এবং দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালার উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে ইন্সটিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, একসময় দেশের মুক্ত জলাশয়ে প্রচুর মাছ পাওয়া যেত, কিন্তু বর্তমানে এসব ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি মৎস্য বিজ্ঞানীদের এই সমস্যা অনুসন্ধান করে পুনরুদ্ধারের আহ্বান জানান।
তিনি অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ করার ওপর জোর দেন এবং নদী দূষণ, খাল-বিল ভরাট রোধ, মুক্ত জলাশয়ের ইজারা মুক্তকরণ ও সমুদ্র ও হাওরে বড় ট্রলারের চলাচল নিয়ন্ত্রণের গুরুত্ব আরোপ করেন। মৎস্য সম্পদ রক্ষায় যত্রতত্র ইজারা না দেওয়ার বিষয়েও সতর্ক করেন। এছাড়া প্রজনন ক্ষেত্রগুলিতে টুরিজম নিয়ন্ত্রণের মাধ্যমে মাছের প্রজনন পরিবেশ সুরক্ষার আহ্বান জানান তিনি।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত বিলুপ্তপ্রায় ৪১ প্রজাতিসহ মোট ৮৭টি নতুন মাছের ভ্যারাইটি উদ্ভাবন করেছে। এ কর্মশালায় মোট ৪৯টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান