ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিয়ে করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত নীলা
ডুয়া ডেস্ক : ঢাকাই শোবিজে যেন নতুন বছরের শুরুতেই বিয়ের ধুম লেগেছে। একের পর এক তারকা বসছেন বিয়ের পিঁড়িতে। কয়েক দিন আগেই বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। এরপরেই প্রকাশ্যে এলো গায়িকা পড়শির বিয়ের খবর। এবার বিয়ে করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত শাম্মী ইসলাম নীলা।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করে বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন নীলা। যেখানে দেখা যায়, বিয়ের সাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন তিনি। যদিও সেখানে স্বামীর পরিচয় উল্লেখ করেননি নীলা।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে ক্যাপশনে নীলা লিখেছেন, ‘এটা সহজ ছিল না তবে আমরা সহজ করেছি এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।’
ওই ছবিগুলোতে দেখা যায়, বিয়ের সাজে নীলা পরেছেন লেহেঙ্গা ও বর শেরওয়ানি। নবদম্পতি একে অপরের দিকে তাকিয়ে বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায়। মেহেদি হাতে চোখ ঢেকে রেখে ফটোশুট করেছেন নীলা। তার বিয়ের সাজ-পোশাকের বেশ প্রশংসা করেছেন ভক্ত-অনুরাগীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)