ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
আটকের ঘটনায় মুখ খুললেন সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক: বিগত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ওঠার আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধা দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি জানান, বিষয়টি জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং রোববার বিস্তারিত জানাবেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য দেন তিনি।
কেন তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে— জানতে চাইলে সোহেল তাজ বলেন, “এ বিষয়ে আগামীকাল (রবিবার) জানা যাবে। আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, সব কিছু পরিষ্কার হলে জানাব।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে তিনি নিয়মিত ভ্রমণ করেন এবং গত ২০ বছরে প্রতি বছর অন্তত দুই–তিনবার যাতায়াত করেছেন।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল তার। কিন্তু ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় বিমানবন্দর থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হয়।
এদিকে, সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি গণমাধ্যমকে বলেন, “সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে।” তিনি জানান, ঘটনাটি সম্ভবত বুধবার ঘটেছে, তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি।
২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাজনীতিতে আসেন সোহেল তাজ। ২০০৮ সালে পুনরায় নির্বাচিত হয়ে ২০০৯ সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। একই বছরের ৩১ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর