ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ক্ষমতায় এলে ভাঙাচোরা শিক্ষাব্যবস্থা রাখব না: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে আমরা ভাঙাচোরা শিক্ষাব্যবস্থা রাখব না বলে মন্তব্য করেছেন, দলটির আমির ডা. শফিকুর রহমান। দাবি আদায়ে কাউকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না বলেও আশ্বাস দেন তিনি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি বলেন, “আমরা ক্ষমতায় এলে ইনসাফের ভিত্তিতে যার যা পাওনা, তা তার হাতে তুলে দেওয়া হবে। তাই কেউ এক মিনিটের জন্যও কর্মস্থল ফেলে রাস্তায় বের হতে হবে না।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা বিশ্বাস করি, পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে পারব না, কিন্তু উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারব। ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশের সুযোগ দেবো, সেটা আমাদের বিপক্ষে গেলেও।”
জামায়াত আমির তিনটি মূল কমিটমেন্টের কথা তুলে ধরেন। প্রথমে শিক্ষাব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “ভাঙাচোরা শিক্ষাব্যবস্থা আমরা রাখব না। যা মানুষকে দুর্নীতিবাজ বা ইতর প্রাণী বানায়, তা শিক্ষার অংশ হতে পারবে না। যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, সম্মান করতে শেখায়—সেই শিক্ষাই আমাদের ছেলে-মেয়েদের হাতে তুলে দেওয়া হবে। নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার শেষে কাজের সুযোগ পায়।”
দ্বিতীয় কমিটমেন্টের মধ্যে তিনি বলেন, “শুধু ডিগ্রির ভিত্তিতে কারও মর্যাদা নির্ধারণ হবে না; কাজের ভিত্তিতেই মর্যাদা নির্ধারিত হবে।”
তৃতীয় কমিটমেন্টে তিনি দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “দুর্নীতির জোয়ার কেটে দেব। যে সার্ভিসের ডেপ্থ এবং ওয়েট ততই সেই সার্ভিসের বেতন কাঠামো হবে।”
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত