ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ–ভুটান বাণিজ্যে মুক্ত চুক্তির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন। তার মতে, এ উদ্যোগ বাণিজ্য ও বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচন করবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তোবগে এ প্রস্তাব দেন।
ভুটানের প্রধানমন্ত্রী জানান, গেলেপু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) এবং কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে যুক্ত করা গেলে উভয় দেশই ব্যাপকভাবে উপকৃত হবে।
প্রধান উপদেষ্টা এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, বাংলাদেশ ও ভুটান যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে। এ সময় তিনি দুই দেশকে সম্ভাব্য সব সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী ধর্মীয় পর্যটন প্রসারে পরিকল্পনা তুলে ধরে বলেন, বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুরা ভুটানে গেলে পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। এছাড়া জলবিদ্যুৎ বাংলাদেশের জন্য কাজে লাগানোর প্রস্তাব দেন তিনি। একইসঙ্গে ভুটানের ওষুধশিল্পে বাংলাদেশি বিনিয়োগ এবং ফাইবার অপটিক সংযোগ স্থাপনে সহযোগিতা কামনা করেন।
রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয় বৈঠকে। এ প্রসঙ্গে তোবগে জানান, ভুটান আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ আয়োজিত পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবে।
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ এখন সঠিক নেতৃত্বের হাতে রয়েছে।” তিনি সম্প্রতি থিম্পুতে উদ্বোধন হওয়া বাংলাদেশের নতুন চ্যান্সারি ভবনেরও প্রশংসা করেন।
এসময় অধ্যাপক ইউনূস তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তোবগে আমন্ত্রণ গ্রহণ করে জানান, তিনি সম্ভবত আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার আগে সফরে আসবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর