ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘ডাকসু নির্বাচন ছিল পূর্বনির্ধারিত’
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে একটি পরিকল্পিত নির্বাচন বলে আখ্যা দিয়েছেন বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। তার অভিযোগ কে কত শতাংশ ভোট পাবে, কোন হলে কার জয় হবে, এমনকি ব্যালটপত্র কোথা থেকে ছাপা হবে সবকিছু আগে থেকেই নির্ধারিত ছিল।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নাটোরের লালপুর উপজেলার গোপালপুর কড়াইতলায় এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, এ নিয়ে কারও মন খারাপ করার কিছু নেই। ছাত্রদল গত ১৫ বছর রাজনীতি থেকে দূরে ছিল, তবে ভবিষ্যতের জন্য সংগঠনকে শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
নিজেকে ঘিরে সমালোচনার জবাব দিতে গিয়ে পাপিয়া বলেন, আজ যারা আমাকে হাইব্রিড বলছেন, তারা হয়তো ভুলে গেছেন নাটোরের গোপালপুরের মাটিতেই এরশাদকে জুতাপেটার ইতিহাস আমার রয়েছে। বিচারপতি শামসুদ্দীন মানিককেও এক হাত দেখানোর ইতিহাস আছে আমার। আমি এসি রুমে বসে প্রমোটেড হওয়া কোনো নেত্রী নই, আমি মাঠের আন্দোলন থেকে উঠে আসা কর্মী।
পথসভায় সভাপতিত্ব করেন সৈয়দ ইসাহা কালী। অনুষ্ঠানে বিএনপির ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি