ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সুনাম ধরে রাখতে সামাজিক-মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিতে হবে: এ্যানি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সুনাম ধরে রাখতে হলে মান্ধাতা আমলের রাজনীতি নয়, সামাজিক ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিতে হবে।
শুক্রবার ঢাবির টিএসসিতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঢাকাস্থ শিক্ষার্থীদের সংগঠন রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি) কর্তৃক আয়োজিত এক যুগ পূর্তি উৎসবে এ মন্তব্য করেন তিনি।
শহিদ উদ্দিন চৌধুরী এনি বলেন, আমরা যখন রাজনীতিতে ফুলটাইম সময় দেই, তখন শুধু মিছিল-মিটিংতেই সীমাবদ্ধ থাকি না সামাজিক ও মানবিক কার্যক্রমকেও গুরুত্ব দিই। রাজনীতি মানেই শুধু মিছিল-মিটিং নয়। আমাদের সময় রাজনীতিতে ঝোঁক তেমন ছিল না, কিন্তু এখন প্রতিযোগিতা বেড়েছে। বিশেষ করে গণঅভ্যুত্থানের পর এসব বিষয় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি রামগতির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রামগতির শিক্ষার্থীদের মধ্যে সবসময় প্রগতিশীলতা ও মনোবল ছিল। তাই এত প্রতিবন্ধকতার পরেও তারা পড়াশোনায় সক্রিয়। যদি আমরা দলমতের বাইরে ঐক্য ধরে রাখতে পারি, তাহলে রামগতি ও লক্ষ্মীপুরের বিশৃঙ্খলা, মাদকসহ অন্যান্য সমস্যা দূর করে সুন্দর সমাজ গড়ে তুলতে পারব।
অনুষ্ঠানে উপস্থিত লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিকতা ও গণতন্ত্রের বাংলাদেশ। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রাখছি এবং অনেককে ক্ষমা করেছি। তবে যারা গুম ও খুনে জড়িত, তাদের সঙ্গে কোনো আপোষ হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন