ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই প্রকাশ হতে পারে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি জানান, পাবলিক পরীক্ষা আইনের নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ বাধ্যতামূলক। সেই হিসেবে আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। তাঁর আশা, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন। মূল সূচি অনুযায়ী ১৩ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হয়ে পুনঃতফসিল ঘোষণার পর কার্যক্রম শেষ হয় ১৯ আগস্ট।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং মেয়ে ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। ফলে এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখ পরীক্ষার্থী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?