ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে সীরাত মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল তিনটায় ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়ের মুহাম্মদ এহসানুল হক বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছিলেন। তার সিরাত অনুযায়ী জীবন যাপনের মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহীত।
এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম সিরাত সম্পর্কে আলোচনা করতে যেয়ে বলেন, বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) তার জীবদ্দশায় সবচেয়ে বেশি জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেছেন, একই সাথে তিনি মুসলমান হিসেবে বাস্তব জীবনে ন্যায়, ইনসাফ ও আদলের গুরুত্ব আলোচনা করেন।
শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, বর্তমান যুগের প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু সালামের সিরাত সম্পর্কে জানা অতীব জরুরী। তার জীবনাচার, কর্ম, শিক্ষানীতি, অর্থ ব্যবস্থা জানা আমাদের জন্য আবশ্যক। তার দেখানো পথে চলার মধ্যে রয়েছে মানবতার জন্য কল্যাণ।
অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ও কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী কুরআন, নির্ভরযোগ্য হাদিস এবং প্রাথমিক মুসলিম ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে সিরাত বা সিরাতুন্নবী (সাঃ) বা নবী মুহাম্মদ (সাঃ)-এর জীবনীর বিস্তারিত বিবরণ আলোচনা করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, রাসূল সাল্লাল্লাহু সালামের জীবনী আমাদের জন্য পথনির্দেশনা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিশ্বনবীর সিরাত সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই আয়োজন। আমরা আশা করব এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বনবীর অনুসৃত পথে সমাজ পরিবর্তনের ভূমিকা রাখবে।
উল্লেখ্য, অনুষ্ঠানে গত রমজান মাসে অনুষ্ঠিত অনলাইন ও অফলাইনে ধারাবাহিক তিনটি ধাপে সিরাতের উপর প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা শিক্ষার্থীদের পুরস্কার স্বরূপ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- মালয়েশিয়ায় এসডিজি ইনোভেশন সামিটে পূর্ণাঙ্গ বৃত্তির সুযোগ
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হয়েছিল, জানা গেল রহস্যময় তথ্য
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি