ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
‘গলি বয়’-এর সিক্যুয়াল থেকে বাদ পড়ছেন রণবীর-আলিয়া!
ডুয়া ডেস্ক: জোয়া আখতার পরিচালিত ‘গলি বয়’ ছবির সাফল্য আজও দর্শকের মন ছুঁয়ে আছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া এই ছবিটি রণবীর সিং এবং আলিয়া ভাটের চমৎকার জুটির কারণে অনেক প্রশংসিত হয় এবং বক্স অফিসে বিপুল আয় করে। তবে এখন শোনা যাচ্ছে, নির্মাতারা ‘গলি বয়’ ছবির সিক্যুয়েল তৈরি করতে চলেছেন। তবে এবার আর দেখা যাবে না আলিয়া-রণবীরকে। তাদের বদলে নতুন জুটি নিয়ে আসতে চাইছেন পরিচালক।
গুঞ্জন রয়েছে যে, সিক্যুয়েলটির পরিচালক হিসেবে অর্জুন বরেন সিং দায়িত্ব নিতে যাচ্ছেন। আর এই ছবির জন্য তিনি নতুন একটি জুটিকে তুলে আনতে চাইছেন। ভিকি কৌশল এবং অনন্যা পান্ডেকে নাকি তিনি এই জুটির জন্য নির্বাচন করেছেন। উল্লেখ্য, অর্জুন বরেন সিং এর আগে ‘খো গয়ে হম কঁহা’ পরিচালনা করেছিলেন, যেখানে অনন্যা ছিলেন মূল নায়িকা।
তাঁর মতে, অনন্যা এই ছবির জন্য আদর্শ হতে পারে। জানা গেছে অর্জুন বরেন ‘গলি বয় ২’ ছবির জন্য ভিকিকে আগেই চূড়ান্ত করে ফেলেছেন।
প্রসঙ্গত, ‘গলি বয়’ ছবিটি নির্মাণের জন্য ৮০ কোটি রুপি খরচ হয়েছিল এবং এই ছবিটি প্রায় ২৩০ কোটি রুপি আয় করেছিল। যদিও অস্কারের দৌড়ে এটি শেষ পর্যন্ত থাকেনি, তবে এর সাফল্য বলিউডের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। এখন, দর্শকের দৃষ্টি ‘গলি বয় ২’-এর দিকে, যেখানে অর্জুন বরেন সিং নতুন জাদু সৃষ্টি করতে পারেন কিনা, তা দেখার অপেক্ষা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)