ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ডাকসুর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মেডিকেল ক্যাম্প কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শামসুন নাহার হলে এদিন সকাল ৯টা থেকে মেডিকেল ক্যাম্প শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়।
জানা গেছে, ডাকসুর উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের পৃষ্ঠপোষকতায় রয়েছে ইবনে সিনা ট্রাস্ট। তাদের বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।
মেডিকেল ক্যাম্প সিরিজের আজকের ক্যাম্পে শিক্ষার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। এদিন মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
এ বিষয়ে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ডাকসুর উদ্যোগে ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ শুরু করা হচ্ছে। প্রতি মাসে নিয়মিতভাবে এই ক্যাম্প চলবে। শিক্ষার্থীরা যেন সহজে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পান, সেটিই আমাদের মূল লক্ষ্য। আশা করি এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম তৈরি করবে।
এ বিষয়ে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করাও জরুরি। তাই ডাকসুর পক্ষ থেকে নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি মাসেই এ ধরনের ক্যাম্প অনুষ্ঠিত হবে। যাতে শিক্ষার্থীরা সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?