ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সাকিবের রেকর্ড ভেঙে নতুন রেকর্ডধারী মুস্তাফিজ
ডুয়া নিউজ স্পোর্টস :বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসানকে (১৪৯ উইকেট) পেছনে ফেলে এখন এই কৃতিত্বের মালিক মুস্তাফিজ।
বুধবার দুবাইয়ে এশিয়া কাপ সুপার ফোর ম্যাচে ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদবকে আউট করে মুস্তাফিজ ১৫০তম টি-টোয়েন্টি উইকেট পূর্ণ করেন। এর আগে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিয়ে তিনি সাকিবের রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন।
মুস্তাফিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের পরিসংখ্যানও চমকপ্রদ। ১১৮ ম্যাচে ১৫০ উইকেট, গড় ২০.৬৫ এবং সেরা বোলিং ফিগার ১০ রানে ৬ উইকেট। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ৬ উইকেটের রেকর্ড এখনও টি-টোয়েন্টি ইতিহাসে পেস বোলারদের মধ্যে সেরা হিসেবে রয়ে গেছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মুস্তাফিজ। এর আগে নিউজিল্যান্ডের টিম সাউদি, ইশ সোধি এবং আফগানিস্তানের রশিদ খান এই মাইলফলক অর্জন করেছেন। সর্বোচ্চ উইকেটের রেকর্ড (১৭৩ উইকেট) এখনও আফগান লেগ স্পিনার রশিদ খানের দখলে।
ডুয়া/ নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত