ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শাহরুখকে 'রূপার সোনা' বললেন আরিয়ান-সুহানা
বিনোদন ডেস্ক: বলিউডের কিং শাহরুখ খানের তিন দশকের অভিনয় জীবনে প্রথম জাতীয় পুরস্কার যুক্ত হলো। অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবিতে সেরা অভিনেতার সম্মান জিতে তিনি এই বিশেষ অর্জন করেছেন। এই সাফল্যে শুধু তার অগণিত ভক্তরাই নন, পরিবারের সদস্যরাও দারুণ উচ্ছ্বসিত।
দিল্লির বিজ্ঞান ভবনে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সম্মাননা গ্রহণের পর থেকেই শাহরুখ খান ভক্তদের অভিনন্দনের জোয়ারে ভাসছেন। তবে সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়েছে তার সন্তানদের প্রতিক্রিয়া।
আরিয়ান খান এবং সুহানা খান ইনস্টাগ্রামে একটি যৌথ খোলা চিঠিতে তাদের বাবা শাহরুখ খানকে অভিনন্দন জানিয়েছেন। খোলা চিঠিতে তারা লেখেন, “বাবা, তোমাকে খুব ভালোবাসি।” তারা আরও উল্লেখ করেন যে, শাহরুখ সব সময়ই বলেন তিনি কখনো রূপা জেতেননি, কেবল সোনা হারিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে রূপাই (জাতীয় পুরস্কার) আসল সোনা। এই সম্মান পেয়ে তারা অত্যন্ত আপ্লুত এবং গর্বিত বলেও জানিয়েছেন।
শুধু আরিয়ান ও সুহানা নন, শাহরুখের স্ত্রী গৌরী খানও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “কী অসাধারণ তুমি শাহরুখ! তোমার এই জাতীয় পুরস্কারপ্রাপ্তি অনেক পরিশ্রমের ফল। এখন এই পুরস্কারটি বাড়িতে রাখার জন্য একটি বিশেষ ব্যবস্থা করছি।” এই অর্জন শাহরুখ খানের দীর্ঘ কর্মজীবনের এক অসাধারণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান