ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
৯৫ হাজার টন সার আসছে, তিন লটে আমদানি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক :সরকার চলতি বছরের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩৮তম সভায় ক্রমবর্ধমান সার চাহিদা মেটাতে তিনটি পৃথক আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথম প্রস্তাবের আওতায় সরকার সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিএন্টস কোম্পানি থেকে ১৬৪ কোটি ৫৯ লাখ টাকায় ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি করবে। প্রতি টনের মূল্য নির্ধারিত হয়েছে ৪৪৭.৫০ মার্কিন ডলার।
দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার ক্রয়ের জন্য প্রায় ১৫২ কোটি ৫৯ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৪১৪.৮৭ মার্কিন ডলার।
তৃতীয় প্রস্তাবের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ) থেকে ৩৫ হাজার টন এমওপি সার আমদানি করবে। এই লটের মোট খরচ প্রায় ১৫৪ কোটি ৯০ লাখ টাকা এবং প্রতি টনের মূল্য নির্ধারিত হয়েছে ৩৬১ মার্কিন ডলার।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)