ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
জাতিসংঘে গা'জার মর্মস্পর্শী ছবি প্রদর্শন করলেন এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার বক্তব্যে গাজা-ইসরায়েল যুদ্ধকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শুরু হওয়া এই অধিবেশনে তিনি গাজার ক্ষুধার্ত মানুষের মর্মস্পর্শী ছবি প্রদর্শন করে দখলদার ইসরায়েলের তীব্র সমালোচনা করেন।
এরদোয়ান তার ভাষণে বলেন, "আপনার বিবেককে উপলব্ধি করুন আর এই প্রশ্নগুলোর উত্তর দিন। ২০২৫ সালের এমন বর্বরতার জন্য জন্য আমাদের কি যুক্তিসঙ্গত কোনো কারণ আছে? এই লজ্জাজনক ছবি গাজায় হচ্ছে এবং গত ২৩ মাস ধরে বারবার হচ্ছে।" তিনি গাজা যুদ্ধকে মানবতার ক্ষেত্রে একটি কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং অপুষ্টিতে ভোগা আরেকটি শিশুর ছবি তুলে ধরে বলেন, "কোন ধরনের মানব বিবেক এটি সহ্য করতে পারে? কীভাবে একজন এ নিয়ে চুপ থাকতে পারে। এমন একটি বিশ্বে যেখানে শিশুরা না খেয়ে আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। আমরা কি শান্তি পেতে পারি?"
এদিকে, বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোও গাজা যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তিনি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, তবে একই সাথে ইসরায়েলের নিরাপত্তাকেও গুরুত্ব দেওয়ার কথা বলেন। সুবিয়ান্তো বলেন, "(শান্তির) একমাত্র সমাধান হলো— ইব্রাহিমের বংশধর—আরব এবং ইহুদিদের মধ্যে পুনর্মিলন। সব ধর্মাবলম্বী যেমন মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ—আমাদের সবাইকে একটি মানব পরিবার হিসেবে একসঙ্গে থাকতে হবে।" তিনি ইন্দোনেশিয়ার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান।
জাতিসংঘের অধিবেশনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "গাজার যুদ্ধ আমাদের এখনই বন্ধ করতে হবে। আমাদের এটি থামাতে হবে। আমাদের কাজটি করতে হবে। আমাদের শান্তি নিয়ে আলোচনা করতে হবে। জিম্মিদের ফেরত আনতে হবে। আমরা (জীবিত) ২০ জিম্মির সবাইকে ফেরত চাই। তাদের এখনই চাই আমরা। এছাড়া ৩৮টি মরদেহও ফেরত চাই আমরা।" তবে তিনি বরাবরের মতোই গাজা যুদ্ধ বন্ধ না হওয়ার দায় হামাসের ওপর চাপিয়েছেন, দাবি করেছেন যে হামাস যুদ্ধবিরতির চুক্তি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সমালোচনা করে বলেন, এটি হামাসকে পুরস্কৃত করার শামিল। তিনি নিজে বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করেছেন দাবি করে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলেও মন্তব্য করেন। জাতিসংঘের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, সংস্থাটি কঠোর ভাষায় বিবৃতি দিলেও সে অনুযায়ী কোনো কাজ করে না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার