ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ড. ইউনূসের সফরে বিএনপি মহাসচিব, ফজলুরের তীব্র প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক:বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বিএনপি মহাসচিবসহ রাজনীতিকদের নিউইয়র্ক সফরকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন মহাসচিব ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যাচ্ছেন, অথচ জামায়াতের আমির বা মহাসচিব সেখানে যাচ্ছেন না।
ফজলুর রহমান বলেন, “এটা মানুষ সম্ভবত ভালোভাবে দেখে না। সারা দেশের গুঞ্জন একসঙ্গে কানে আসে, মানুষ কিন্তু জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না। ইউনূস এখন এক বছর আগের মতো সুনাম নেই, বরং সবচেয়ে তলানিতে আছেন। এই তলানির যে ময়লা, দুর্নামটা নেওয়ার দরকার আমার নেই।”
তিনি আরও মন্তব্য করেন, “এমন একটা ছেলের সঙ্গে (এনসিপির সদস্য সচিব আখতার হোসেন) মহাসচিব সেইম প্রোটোকলে যাবেন কেন, যার পার্টির এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি? মানুষ বুঝে যে বিএনপি কি এতই অসহায় হয়ে গেছে যে না গেলে ক্ষমতা পাবে না।”
ফজলুর রহমান বলেন, “রাজনীতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া বড় সাংঘাতিক জিনিস। আমি মনে করি, এই সফর নিয়ে কিছু আসে-যায় না।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা