ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে আগামী পাঁচদিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।
প্রথম দিন (২৩ সেপ্টেম্বর)
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকার দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
দ্বিতীয় দিন (২৪ সেপ্টেম্বর)
সারা দেশের আট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
তৃতীয় দিন (২৫ সেপ্টেম্বর)
খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
চতুর্থ দিন (২৬ সেপ্টেম্বর)
চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা সামান্য কমবে।
পঞ্চম দিন (২৭ সেপ্টেম্বর)
খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এবং অন্যান্য বিভাগে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২৪ ঘণ্টার আবহাওয়া
ঢাকায় সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩%।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে, আর কাল সূর্যোদয় ভোর ৫টা ৪৮ মিনিটে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালের খেপুপাড়ায় ৭২ মি.মি.।
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর তাড়াশ ও বদলগাছীতে ৩৬.০°সে.।
সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ২৪.৪°সে.।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি