ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
এক দেশে দুই কেন্দ্রীয় ব্যাংক, ১৫ ব্যাংক লুট
নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ব্যাংক খাতের সংকট, সংস্কার ও নিয়ন্ত্রণ’ শীর্ষক এক আলোচনায় রবিবার ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় (ইউএপি) ও জার্মানির ওটিএইচ অ্যামবার্গ-ওয়েইডেন যৌথভাবে দুই দিনব্যাপী এই সম্মেলন আয়োজন করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মাহমুদ ওসমান ইমাম।
মাহমুদ ওসমান ইমাম বলেন, আর্থিক খাত সংস্কার একটি জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া। দেশে কিছু ভালো ব্যাংক থাকলেও ‘জম্বি ব্যাংক’ও আছে, যা মূলত দেউলিয়ার পর্যায়ে থাকা ব্যাংক, যাদের আমানত পরিশোধের সক্ষমতাও নেই। তিনি আরও বলেন, ব্যাংক কোম্পানি আইন সংস্কার করে এক পরিবারের সর্বোচ্চ দুজন সদস্য পরিচালনা পর্ষদে থাকতে পারবেন, পরিচালকদের মেয়াদ ৬ বছরে কমানো এবং চেয়ারম্যান ও নির্বাহী চেয়ারম্যান পদে মালিকপক্ষের বাইরের কারও থাকার বিধান রাখা দরকার।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, দেশে মোট ঋণের পরিমাণ ১৮ লাখ কোটি টাকা, যার মধ্যে ৪ লাখ কোটি মন্দ ঋণ এবং ৭ লাখ কোটি টাকা সমস্যাপূর্ণ। দেশেই ৬০টি ব্যাংক রয়েছে, যার মধ্যে ১০টি ব্যাংক আঞ্চলিক বা বিশ্বমানের। প্রায় ১৫টি ব্যাংককে ‘লুট হওয়া ব্যাংক’ হিসেবে গণ্য করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, দুইটি কেন্দ্রীয় ব্যাংক কাজ করেছে—একটি বাংলাদেশ ব্যাংক নামে, আরেকটি প্রধানমন্ত্রীর অফিস থেকে। কিছু ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়নি।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা, যা ২০২৫ সালের মার্চে ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। জুনের হিসাব অনুযায়ী খেলাপি ঋণ আরও দেড় লাখ কোটি টাকা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। খেলাপি ঋণ বৃদ্ধির কারণে ব্যাংকগুলোতে তারল্য সংকট তৈরি হয়েছে, ফলে অনেক আমানতকারী প্রয়োজনের সময় টাকা তুলতে পারছেন না।
ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ‘হুইসেলব্লোয়িং’ নীতিকে শক্তিশালী করা এবং স্বাধীনতা বাস্তবেও নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা গুরুত্বপূর্ণ, আগামী যে সরকার আসুক না কেন ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে হবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)