ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
রাতভর বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, ভোগান্তিতে নগরবাসী
নিজস্ব প্রতিবেদক :রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্রধান সড়কগুলোর পাশাপাশি অলিগলিতেও পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। এতে সোমবার সকালে ঘর থেকে বের হওয়া পথচারী ও যাত্রীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।
রাজধানীর মিরপুর, উত্তরা, বিজয় সরণি, ধানমন্ডি ২৭, শান্তিনগর, মালিবাগ, কাকরাইল, রামপুরা ও পুরান ঢাকার অলিগলিতে বৃষ্টির পানি জমে আছে। হাতিরঝিলের কিছু এলাকাও পানিতে তলিয়ে গেছে। সড়কে জমে থাকা পানির কারণে অনেক জায়গায় যানজটও তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে তারা।
আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এছাড়া ২৪ সেপ্টেম্বরের দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়ে তা ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা অঞ্চলের পূর্বাভাসে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও উল্লেখ করা হয়েছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা