ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এনবিআরের চিঠিতে কাঁপছে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক : এনবিআরের চিঠি ইস্যূকে ঘিরে গত সপ্তাহে শেষ দুই কার্যদিবস দরপতনের ধারায় আজও সূচকের পতন ঘটেছে শেয়ারবাজারে। যদিও ইতিমধ্যে সেই চিঠির বিষয়টি স্থগিত করা হয়েছে। এরপরও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক রয়ে গেছে। যদিও এতে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার মত কিছু নেই। কারণ গত এক বছরে এককভাবে ৫০ লাখ টাকার বেশি মুনাফা করেছে এমন সংখ্যা শেয়ারবাজারে হাতে গোনা দুই একজন ভাগ্যবান হতে পারেন। তাই বিনিয়োগকারীদের উচিত আতঙ্কিত না হয়ে লেনদেনে অংশগ্রহণ করা এমনটাই মনে করছেনা বাজার সংশ্লিষ্টরা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্তু বেলা সাড়ে ১১টার পর থেকে ধীর গতিতে সূচকের তীর নিচের দিকে নামতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮১.৮৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৯.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮.৯৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৩.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৩.৪৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৯টির দর বেড়েছে, ৩০৭টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩৩ কোটি ২৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
এদিন সিএসইতে ১৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩১টির, কমেছে ১৬৪টির এবং পরিবর্তন হয়নি ১৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৪.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১৫.৯৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭৮.১৯ পয়েন্ট কমেছিল।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
- ঢাকাসহ ১৭ জেলায় রাতের ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
- সীমান্তে কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না: পররাষ্ট্র উপদেষ্টা