ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২
কোথায় পাঠালেন জনপ্রশাসন সচিব মোখলেসকে?
নিজস্ব প্রতিবেদক : চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে পরিকল্পনা কমিশনের সদস্য সচিব মো. রুহুল আমীনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন জনপ্রশাসন সচিব হিসেবে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট দুই বছরের চুক্তিতে মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি অতিরিক্ত সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছিলেন।
এরপর তার বিরুদ্ধে ডিসি নিয়োগে অর্থ লেনদেন সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। পরে তদন্তের জন্য তিন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়, তবে তদন্তে পাওয়া ফলাফলের বিস্তারিত এখনো প্রকাশিত হয়নি।
তাছাড়া, মোখলেস উর রহমান দুদকের সাবেক সচিব হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক জিয়া অরফানেজ ট্রাস্ট ভুয়া মামলার মূল ব্যক্তির তালিকায় ছিলেন। গত ১৭ মার্চ একটি সাপ্তাহিক পত্রিকায় এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ২৫ মে মোখলেস উর রহমান ও দুদকের তিন সাবেক চেয়ারম্যানের নামে মামলার রেকর্ড তৈরি হয়। মামলায় অভিযোগ আনা হয়, তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা অভিযোগ সৃষ্টি করেছেন। মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- ইপিএস প্রকাশ করেছে এসিআই
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন