ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
'৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি'
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ চলাকালীন রবিবার (২১ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নতুন দাবি করা হয়েছে। সরকারি খরচে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেন, “গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি; বরং ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন।”
এ সময় আমির হোসেন জোর দিয়ে বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট সরকারের পতনের জন্য যে কর্মসূচি ডাকা হয়েছিল, তা দীর্ঘদিনের পরিকল্পনার অংশ ছিল এবং এর পেছনে দেশি-বিদেশি শক্তির সক্রিয় প্রভাব ছিল। এই প্রেক্ষাপটে ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে এই বক্তব্যে আপত্তি জানানো হয়।
শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দোষ দাবি করে স্টেট ডিফেন্সের আইনজীবী আরও বলেন, আন্দোলন দমনে হেলিকপ্টার বা মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি শেখ হাসিনা। জনগণের জানমাল ও শান্তিশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তিনি। ২০২৪ সালের জুলাই-আগস্টে কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়নি, তাই আসামিরা এই মামলার জন্য দায়ী নন।
এই দাবির জবাবে সাক্ষী নাহিদ ইসলাম বলেন, এসব তথ্য সত্য নয়। তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্ট সারাদেশে হত্যাযজ্ঞ ও নির্যাতনের বিষয়টি সমন্বয়ক হাসনাত-সারজিসের কাছ থেকে জানতে পেরেছেন।
এর আগে রোববার বেলা ১১টার পর দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে নাহিদের জেরা শুরু হয়। দুপুর সাড়ে ১২টায় বিরতি দেওয়া হয়, বিকেল ৪টা পর্যন্ত অবশিষ্ট অংশের জেরা সম্পন্ন হবে। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্যরা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা