ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সচিবালয়ে আবারও কর্মচারী বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছে। সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় অবস্থান নিয়েছে সচিবালয়কেন্দ্রিক সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদ। তারা আগের দিনের মতোই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন।
বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলো হলো— পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবনী প্রশিক্ষণ ১০ দিনের জন্য করা, সঞ্জীবনীর ভাতা ২০ হাজার টাকা করা, পরিবারের ছয়জনের জন্য রেশন সুবিধা চালু করা এবং অবসরভোগীদের জন্য চিকিৎসাভাতা নিশ্চিত করা।
রবিবার সকালে তারা মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে পৌঁছে বিক্ষোভের মাধ্যমে দাবি উপস্থাপন করে। এরপর সিনিয়র সচিবের দপ্তরের সামনে অবস্থান নেয়।
এই বিক্ষোভের লক্ষ্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাবি দ্রুত বাস্তবায়ন করানো এবং প্রশাসনিক স্তরে তাদের সুবিধা নিশ্চিত করা। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের উদ্যোগ নেওয়া হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি