ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
‘হাজার কোটি টাকার মালিকরা এখনো দৌড়ে বেড়াচ্ছে’
নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেছেন শুধু পড়াশোনা নয়, সততা ও নৈতিকতা চর্চারও করতে হবে। তিনি বলেন, ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা ও সততা চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ, হাজার কোটি টাকার মালিকরা এখনো দৌড়ে বেড়াচ্ছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকা আয়োজিত নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্য ও সম্প্রীতির ভূমি হিসেবে সুপরিচিত। আজকের এই আয়োজন সেই মর্যাদা আরও দৃঢ় করল। তিনি মনে করেন, শিক্ষায় বিনিয়োগ মানে শুধু শিক্ষার্থীকে সহায়তা নয়, বরং একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ। ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর ঐক্য ও জ্ঞানপথে এগিয়ে যাওয়ার মনোভাব তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, এখনো চিকিৎসকরা রাজধানীর বাইরে যেতে চান না। কেরানীগঞ্জ থেকেও ঢাকায় আসতে তদবির করতে হয়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া এখনো অনুন্নত জেলা। এর উন্নয়নে জেলার প্রতিষ্ঠিত ব্যক্তিদেরও দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে তিনি জেলা সমিতিগুলোকে ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সম্মিলিত স্বার্থে কাজ করার আহ্বান জানান এবং অভ্যন্তরীণ বিভেদ বন্ধে সবাইকে সচেতন হতে বলেন।
অনুষ্ঠানে উচ্চশিক্ষায় কৃতী শিক্ষার্থীদের মধ্যে মোট ৩১২টি বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে অনার্স স্তরে ২৫টি, এইচএসসি স্তরে ১৮২টি এবং এসএসসি স্তরে ১০৫টি। সংশ্লিষ্টদের মতে, এসব বৃত্তি ব্রাহ্মণবাড়িয়ার তরুণ প্রজন্মকে শিক্ষায় আরও উৎসাহিত করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিংসে যৌথভাবে শীর্ষে ঢাবি