ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
৪৭তম বিসিএস: কঠিন প্রশ্নে হতাশ শিক্ষার্থীরা
ইনজামামুল হক পার্থ: দেশজুড়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত টানা দুই ঘণ্টার এই পরীক্ষায় অংশ নেন প্রায় চার লাখ প্রার্থী। পরীক্ষা শেষে বিভিন্ন কেন্দ্রে ও সামাজিক মাধ্যমে প্রশ্নপত্রের মান নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। বেশিরভাগ পরীক্ষার্থীই মনে করছেন, এবারের প্রশ্ন ছিল অস্বাভাবিক কঠিন, ফলে কাটমার্ক ১০০ থেকে ১১০ নম্বরের মধ্যে থাকতে পারে বলে তাদের ধারণা।
পরীক্ষার্থীরা অভিযোগ করছেন, বিশেষ করে গণিত, মানসিক দক্ষতা, বিজ্ঞান ও আইসিটি অংশ ছিল সবচেয়ে জটিল। শুধু মুখস্থ নির্ভর প্রশ্ন নয়, বিশ্লেষণধর্মী এবং সময়সাপেক্ষ প্রশ্ন থাকায় উত্তর করতে গিয়ে অনেকেই হিমশিম খেয়েছেন। ইতিহাস, ভূগোল ও সাধারণ জ্ঞানেও এসেছে নতুন ধরনের প্রশ্ন, যা বেশিরভাগ শিক্ষার্থীকে হতাশ করেছে।
বিশ্লেষকদের মতে, প্রিলিমিনারি পর্যায়ের প্রশ্নপত্র সাধারণত বেসিক জ্ঞান যাচাইয়ের জন্য হয়ে থাকে। কিন্তু এবার প্রশ্নের ধরণ অনেকটাই বিস্তৃত ও জটিল হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে চাপ বেড়েছে। তারা বলছেন, প্রশ্ন এমনভাবে তৈরি করা হয়েছিল যেন তা প্রিলিমিনারি নয়, বরং লিখিত পরীক্ষার মতো মনে হয়েছে।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবা সুলতানা বলেন, “এবার দ্বিতীয়বারের মতো পরীক্ষায় বসছিলাম। প্রস্তুতি আগের থেকে ভালো ছিল। বিশেষ করে গণিত ও বিজ্ঞান সম্পর্কিত প্রশ্নগুলো আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কিছু প্রশ্ন এতটাই বিশ্লেষণধর্মী যে সময় ঠিক মতো ব্যবহার করেও সব উত্তর দেওয়া সম্ভব হয়নি। আমি মনে করি, সাইন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া অনেক শিক্ষার্থীর পক্ষে এগুলো ঠিকভাবে করা কঠিন হবে।"”
ঢাকা কলেজের শিক্ষার্থী সাইদুর রহমান ইয়ামীন বলেন, “ প্রশ্নপত্র হাতে পেতেই শুরু হলো চিন্তাভাবনা। মানসিক দক্ষতা ও আইসিটি অংশের কিছু প্রশ্ন এতটাই বিশ্লেষণধর্মী ছিল যে সময়ের সঙ্গে তাল মিলানো কঠিন হয়ে পড়েছিল। ইংরেজি ও বাংলা সাহিত্যের প্রশ্নও এতটা অ্যাডভান্স ছিল যে শুধু মুখস্থ করে দেওয়া সম্ভব নয়। সার্বিকভাবে বলতে গেলে, এবার প্রশ্নপত্র শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনার পরীক্ষা নেওয়ার মতোই ছিল।”
পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে হতাশার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা। বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে শিক্ষার্থীরা শেয়ার করছেন মজার মিম ও কৌতুক।
পরীক্ষার্থীদের অসহজ পরিস্থিতি, প্রশ্নপত্রের জটিলতা ও সামাজিক মাধ্যমে চলমান আলোচনা থেকে বোঝা যাচ্ছে, এবারের ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য এক চ্যালেঞ্জিং অভিজ্ঞতা ছিল। অনেকেই পরীক্ষার ফলাফলের জন্য আগাম উদ্বিগ্ন থাকলেও এটি ভবিষ্যতের প্রস্তুতির দিক থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন শিক্ষক ও বিশেষজ্ঞরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে