ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আজ মিলাদ দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন হাদি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে অংশ নেবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। আজ শুক্রবার থেকে তিনি তার নির্বাচনী অভিযান শুরু করবেন।
শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, শুক্রবার বিকেল ৪টায় শাহবাগ জাদুঘরের সামনে মিলাদ আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনী বিসমিল্লাহ অনুষ্ঠান শুরু হবে। তিনি জানান, অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাতাসা বিতরণ করা হবে এবং সকলকে এতে অংশগ্রহণের আহ্বান জানান।
ওসমান হাদির পোস্টে নির্বাচনী প্রচারণার কার্ডও সংযুক্ত করা হয়েছে। এতে লেখা রয়েছে, “আধিপত্যবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শরিফ ওসমান হাদি। আপনাদের দোয়া ও পরামর্শ প্রত্যাশী।”
এর আগে ১৪ সেপ্টেম্বর হাদি ফেসবুকে নির্বাচনের ঘোষণা দেন। সেই পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকা-৮-এর সকল ভোটারকে আগামী সপ্তাহে তার নির্বাচনী জার্নিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হবে। তিনি জানিয়েছেন, শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেলে এলাকার অলিগলিতে গিয়ে ভোটারদের পরামর্শ সংগ্রহ করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের