ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বেরোবিতে ছাত্রসংসদ নির্বাচন: প্রজ্ঞাপনের অপেক্ষায়
নিজস্ব প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বহুল প্রতীক্ষিত ছাত্র সংসদ নির্বাচন এখন মহামান্য রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছে। প্রজ্ঞাপনের লিখিত আদেশ পাওয়ার পরই নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে যোগদানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপাচার্য বিগত এক বছরের বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এখন বিপ্লব-পরবর্তী সংকট কাটিয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশে ফিরে এসেছে এবং গত এক বছরের অর্জনগুলো ভবিষ্যতের উন্নয়নের ভিত্তি স্থাপন করেছে।
ড. শওকাত আলী তার মেয়াদে ২২টি বিভাগের শিক্ষার্থীদের ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান, আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন, গবেষণা খাতে অগ্রগতি, প্রশাসনিক সংস্কার, মেধাবৃত্তি প্রদান, আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহন সুবিধা, জুলাই আন্দোলনে ক্যাম্পাস বন্ধ থাকায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সেশন নিরসন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজনের উদ্যোগ এবং ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার জন্য বিভিন্ন হল ও স্থাপনার নাম পরিবর্তন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা উল্লেখ করেন।
উপাচার্য আরও জানান, নতুন বিভাগ ও ইনস্টিটিউট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাঙ্কিং ও গবেষণাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়াতে সহায়ক হবে। তিনি একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গড়তে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ড. মো. হারুন অর রশিদ, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াস প্রামানিকসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক-অধ্যাপক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের