ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
একসঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
নিজস্ব প্রতিবেদক :মাদারীপুরের রাজৈরে একই দিনে ৩০ পারা কুরআন মুখস্ত করে হাফেজ হয়েছেন আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩) নামে দুই সহোদর। বুধবার (১৭ সেপ্টেম্বর) জোহরের পর উপজেলার আলমদস্তা এলাকার জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসায় তাদের হাফেজ মর্যাদার পাগড়ি পড়িয়ে দেন মাদরাসার প্রধান শিক্ষক মুফতী রেজাউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজদের বাবা, ইতালি প্রবাসী মামুন হাওলাদার এবং স্থানীয় আলেমরা।
হাফেজ দুই ভাই মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা। বাবা জানান, দুই ছেলে ইতালিতে জন্মগ্রহণ করেছে এবং জন্মসূত্রে তারা ইতালির নাগরিক। পুরো পরিবার ইতালিতে থাকলেও, বাবার ইচ্ছা অনুযায়ী তাদের দেশে এনে মাদরাসায় ভর্তি করা হয়েছিল, যাতে তারা মাওলানা হিসেবে গড়ে উঠতে পারে।
মামুন হাওলাদার বলেন, “আজ আমার দুই ছেলে হাফেজ হয়েছেন। এতে আমি অত্যন্ত খুশি। শিগগিরই তাদের আবার ইতালিতে নিয়ে যাব এবং মিশরে মাওলানা পড়তে পাঠাব। আমার স্বপ্ন, তারা দুই ভাই বড় মাওলানা হবে।”
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা