ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঘরোয়া ক্রিকেট থেকেও বিদায় নিচ্ছেন তামিম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক সফল ওপেনার তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার ঘরোয়া ক্রিকেট থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পর্ষদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পাশাপাশি তিনি জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে তিনি আর ক্রিকেট খেলবেন না। এর মাধ্যমে খেলোয়াড় হিসেবে তার দীর্ঘ ক্যারিয়ারের ইতি ঘটবে।
দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল তামিম বিসিবি’র গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবেন। সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তামিম এবার সরাসরি বিসিবি’র পরিচালক পর্ষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের প্রথমসারির একটি দৈনিকের সঙ্গে আলাপকালে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান। ক্রিকেটকে বিদায় জানিয়ে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করার পুরনো শখ মেটানোর ইচ্ছাপ্রকাশ করেন তিনি।
তামিম বলেন, “যদি বোর্ড পরিচালক হয়ে যাই, যদিও এখানে কোনো কিছু এরকম করে উল্লেখ করা নাই যে আমি (খেলতে পারব বা পারব না)... বাট আমার মনে হয় না আর খেলব। এটা ভালো দেখায় না। আমি যদি বোর্ড নির্বাচন করি যেটা আমি করব ইনশাআল্লাহ্। আর যদি আমি বোর্ড পরিচালক হতে পারি আমার কাছে মনে হয় না যে আমার খেলা উচিত হবে। আমার মনে হয় না। যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার ক্রিকেটের ইতি টানতে হবে।”
বিপিএল খেলার প্রস্তুতি নিলেও বিসিবি’র নির্বাচনের সুযোগ আসায় তিনি সেই পথেই হাঁটছেন। তামিম আরও বলেন, “নির্বাচন যদি না করতাম হয়তোবা বিপিএল খেলার চেষ্টা করতাম। সেভাবে তৈরি হচ্ছিলাম আমি। এরপর সুযোগ আসলো যখন আমি দেখলাম... অনেকের চেয়ে আপনি (প্রথম আলোর সাংবাদিক উৎপল শুভ্র) ভালো বলতে পারবেন, যে এটা আমার নতুন শখ না। বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার বা ক্রিকেটের জন্য আমি কীভাবে চিন্তা করি, এটা এরকম না যে ধরেন ক্রিকেট ছেড়ে দেওয়ার পর থেকে এই শখটা আমার আসছে।”
উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর বিসিবি’র নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনের কার্যক্রম শুরু হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)