ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ইসি আদালতের নির্দেশনায় সীমানা বিরোধ সমাধান করবে
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিরোধের বিষয়ে আদালতের নির্দেশনা অনুসরণ করবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, সীমানা নির্ধারণ সংক্রান্ত ১৮টি রিট দাখিল হয়েছে এবং কমিশন আদালতের প্রতি আস্থাশীল। নির্দেশনা আসা পর্যন্ত তারা অপেক্ষা করবেন।
ইসি সচিব আরও বলেন, সীমানা নির্ধারণ নিয়ে আন্দোলনের সময় কোনো ধরনের ভাঙচুর অনাকাঙ্ক্ষিত। বিষয়টি আদালতে পৌঁছেছে এবং আদালতের যে সিদ্ধান্ত আসবে তা কমিশনের জন্য বাধ্যতামূলক হবে। তিনি আইনের সাত ধারা উল্লেখ করে বলেন, রিট করার অধিকার মৌলিক, কিন্তু মামলা গ্রহণযোগ্য নয়। এছাড়া নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত আরও তথ্য দিয়ে তিনি জানান, আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল নির্বাচনী বিষয় নিয়ে ইসিতে আলোচনা করতে আসবে। সেই বৈঠকে নির্বাচনি পর্যবেক্ষকদের বিষয়টিও তোলা হবে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বিষয়ে তদন্ত শেষ হয়েছে এবং ২২টি দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী রোববার বা সোমবারের কমিশন বৈঠকে নেওয়া হবে।
প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে তিনি বলেন, কেউ অনলাইনে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করে দেশে চলে এলে ভোট দিতে পারবেন না। নিবন্ধনের জন্য অ্যাপ কখন চালু হবে, তা পরে জানানো হবে। এছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস