ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
৩১ অক্টোবরের ভোটার তালিকা : ইসি’র চূড়ান্ত সিদ্ধান্তের আভাস
নিজস্ব প্রতিবেদক :নির্বাচন কমিশন (ইসি) আগামী ৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, এবার ভোটার তালিকা তিন ধাপে হালনাগাদ করা হয়েছে এবং দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে তালিকা হালনাগাদ কার্যক্রম এখনও চলছে।
ইসি সচিব আরও বলেন, নির্বাচন উপকরণ সংগ্রহে কোনো ঘাটতি নেই এবং সেপ্টেম্বরের মধ্যে সব নির্বাচন সামগ্রী কেনাকাটা সম্পন্ন হবে। প্রবাসীদের ভোটাধিকারের সুবিধার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। তবে প্রবাস থেকে নিবন্ধনের পর নির্বাচনের সময় দেশে থাকলে ভোট দেওয়ার সুযোগ নেই। সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ বিষয়ে তিনি জানান, এ বিষয়ে রিট দায়ের হয়েছে এবং আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
মাঠপর্যায়ে ২২টি রাজনৈতিক দলের তথ্য সংগ্রহ ও যাচাই কাজ শেষ হয়েছে। আগামী রোববার বা সোমবার কমিশন মিটিংয়ে দল নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। পাশাপাশি, আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আলোচনা করতে আসবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত