ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
ঢাকায় জামাতসহ ৭ দলের বিক্ষোভ সমাবেশ আজ
নিজস্ব প্রতিবেদক: আজ ঢাকায় বায়তুল মোকাররমকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠতে চলেছে রাজনৈতিক অঙ্গন। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ একাধিক দাবিতে জামায়াতে ইসলামী ও আরও ছয়টি দল রাজধানীতে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করবে। তিন দিনের অভিন্ন কর্মসূচির আজ প্রথম দিনেই মাঠে নামছে তারা।
ঘোষিত কর্মসূচিতে মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু, নির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিত করা, ‘ফ্যাসিস্ট সরকারের’ জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার, গণহত্যার দায় নিরূপণ এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ। যদিও পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে।
জামায়াতের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, বাদ জোহরের পর মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে, যেখানে নেতৃত্ব দেবেন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
অন্যদিকে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও জাগপা আজ পৃথকভাবে ঢাকায় বিক্ষোভ মিছিল করবে। দলগুলো জানিয়েছে, আন্দোলন সফল করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)