ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
আলোচনার টেবিলেই জুলাই সনদের সমাধান হবে: সালাহ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, "জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুটি আলোচনার মাধ্যমেই সমাধান হবে।"
তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান।
সালাহ উদ্দিন আহমদ বলেন, "আমরা আলোচনার টেবিলে আছি। সমাধানের জন্য, এক জায়গায় যাওয়ার জন্য, প্রতিদিন ইনোভেটিভ আইডিয়াস বা জাতির পক্ষে সমাধানের জন্য প্রস্তাব দিয়ে যাচ্ছি। এখন যদি এই আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে ইনশাআল্লাহ।" তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আলোচনার মাধ্যমে একটি কার্যকর সমাধান বেরিয়ে আসবে।
সালাউদ্দিন সতর্ক করে বলেন যে, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত বা অনিশ্চিত করা হয়, তবে এর বেনিফিশিয়ারি হবে "পতিত ফ্যাসিবাদ" বা যেকোনো "অসাংবিধানিক শক্তি," যা জাতির জন্য পূর্বে ভোগ করা ভয়াবহ পরিণতি আবারও ডেকে আনবে। তিনি আলোচনার মাধ্যমে দ্রুত একটি সমাধানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে উত্থাপিত প্রশ্ন প্রসঙ্গে সালাহ উদ্দিন আহমদ বলেন, "এক বছর হয়ে গেল ইন্টারিম গভর্মেন্টের, সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সাংবিধানিক ধারাবাহিকতায় সাংবিধানিক নিয়মে অন্তর্বর্তীকালীন সরকার নামে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণের জন্য রাষ্ট্রপতিকে যে মতামত দিয়েছে, সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির রেফারেন্স অনুসারে পাঠানোর প্রেক্ষিতে সেটা কি অকার্যকর হয়ে গেল? এটা কি জুডিশিয়ারিতে অথবা সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত এর বিপরীতে কোন সিদ্ধান্ত এসেছে? আসে নাই।" তিনি এটিকে "রাজনৈতিক বক্তব্যের মতো" অভিহিত করেন যার কোনো আইনি ভিত্তি নেই। তিনি আরও বলেন, একটি খারাপ নজির স্থাপন করা এড়াতে সংবিধানিক আদেশের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বিষয়ে সতর্ক থাকতে হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার বাইরে একটি দলের পিআর (Proportional Representation) পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আন্দোলন ঘোষণার বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলের আন্দোলন করার অধিকার আছে। তবে পিআর পদ্ধতির বিষয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, এবং এর জন্য আলোচনার টেবিলে আসতে হবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, পিআর পদ্ধতির মাধ্যমে প্রায়শই "অনিশ্চিত সরকার ব্যবস্থা" এবং "ঝুলন্ত পার্লামেন্ট" তৈরি হয়, যা সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা পেতে বাধা দেয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়। তিনি বলেন, পার্শ্ববর্তী একটি দেশে এর উদাহরণ দেখা গেছে এবং বাংলাদেশ এমন "অনিশ্চিত ভবিষ্যতের" অঙ্গীকার করতে পারে না।
সালাহ উদ্দিন আহমদ জোর দিয়ে বলেন যে, জনগণই সুপ্রিম অথরিটি এবং তারা বারবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। তিনি উল্লেখ করেন যে, পরবর্তী পার্লামেন্টে কিছু মৌলিক বিষয় সংশোধন করা হবে, যার জন্য অবশ্যই গণভোট (রেফারেন্ডাম) গ্রহণ করতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি