ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সাত কলেজ শিক্ষকদের ইউজিসি ঘেরাও ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষকরা পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন। এ কর্মসূচি বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে ক্যাডার মর্যাদা রক্ষা কমিটির জরুরি বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।
শিক্ষকরা দাবি করেছেন, সরকারি সাত কলেজকে কলেজিয়েট বা অধিভুক্ত কাঠামোর আওতায় রাখা হোক। তারা সতর্ক করেছেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ফলে কলেজের সক্ষমতা সংকুচিত হতে পারে, যা শিক্ষার সুযোগ কমিয়ে দেবে। এছাড়া রংপুর কারমাইকেল কলেজ ও বরিশাল বি এম কলেজের মতো নতুন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, কলেজে আসন কমানো হলে সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে। সরকারি কলেজের অবকাঠামো বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, ফলে দুই স্তরে সংকট তৈরি হবে—শিক্ষার সুযোগ সংকুচিত হবে এবং অবকাঠামোগত চাপ বাড়বে।
শিক্ষকরা আরও উল্লেখ করেছেন, পদ সংকোচনের ফলে ভবিষ্যৎ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সুযোগ থেকে বঞ্চিত হবেন। ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ দীর্ঘদিন ধরে নারী শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রস্তাবিত সংকোচন বাস্তবায়িত হলে রাজধানীতে নারীদের উচ্চশিক্ষায় প্রবেশাধিকারে মারাত্মক প্রভাব পড়বে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?