ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এশিয়া কাপে ছন্দে নেই রিশাদ, তবু আশাবাদী মুশতাক
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে এখনো জ্বলে উঠতে পারেননি বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। হংকংয়ের বিপক্ষে দুই উইকেট শিকার করলেও রান দিয়েছেন তুলনামূলকভাবে বেশি। আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তার এক ওভারেই আসে ১৮ রান। সব মিলিয়ে টুর্নামেন্টে তার পারফরম্যান্স এখনো প্রত্যাশামতো নয়।
তবুও রিশাদের সামর্থ্যে ভরসা রাখছেন বাংলাদেশ দলের স্পিন কোচ মুশতাক আহমেদ। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রিশাদ তরুণ লেগ স্পিনার। প্রথম ওভারে বিভিন্ন ধরনের বল করার চেষ্টা করলে অনেক সময় লাইন-লেন্থ ঠিক থাকে না। আমি ওর সঙ্গে কথা বলেছি—ওর শক্তি হলো প্রথম কয়েক বলে সঠিক জায়গায় বল করা। এরপর আত্মবিশ্বাস পেলে ভ্যারিয়েশন আনতে পারবে। খুব দ্রুত শিখে যাবে ও।”
মুশতাক আরও যোগ করেন, প্রসেস মেনে এগোলে রিশাদ ভালো করবে। “ওকে মাথায় রাখতে হবে প্রসেস। কন্ডিশন ও পরিস্থিতি বুঝে সঠিক জায়গায় বল করতে হবে। ভালো বল যেকোনো ব্যাটারের জন্যই কার্যকর। লাল বলে ওর অভিজ্ঞতা কম, তবে আমার কাজ হলো ওকে মনে করিয়ে দেওয়া—ফল আসবেই।”
আফগানিস্তানের স্পিনারদের অভিজ্ঞতার বিষয়েও মন্তব্য করেন মুশতাক। তার মতে, অভিজ্ঞতায় আফগানরা এগিয়ে থাকলেও বাংলাদেশের স্পিনারদের ওপর আস্থার ঘাটতি নেই। “রশিদসহ ওদের স্পিনাররা অনেক দিন ধরে খেলছে। কিন্তু পরিসংখ্যান বলছে, আমাদের স্পিনাররা মিডল ওভারে ম্যাচ জেতাচ্ছে। বিশ্বের দ্বিতীয় সেরা ইকোনমিও আমাদের। তাই নিজেদের শক্তি কাজে লাগাতে পারলে স্পিন বিভাগ ভালো করবে, ইনশাআল্লাহ।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)